📝ওয়াহিদুজ জামান, প্রকাশক ও সম্পাদকঃ
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গা সফর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
১০ অক্টোবর রোজ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পদ্মা সেতুতে রেল জংশন চলাচলের শুভ উদ্বোধন করবেন এবং ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় যোগ দিবেন।
এ উপলক্ষে আজ (০৯ অক্টোবর) ফরিদপুর জেলা পুলিশের গৃহীত নিরাপত্তামূলক পুলিশিং ব্যবস্থায় করণীয় সম্পর্কে জেলা পুলিশ ফরিদপুরের সকল পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়। সরকারি কে.এম. কলেজ, ভাঙ্গা, ফরিদপুরে অনুষ্ঠিত উক্ত ব্রিফিং-এ মাননীয় প্রধানমন্ত্রীর দেশনেত্রী শেখ হাসিনা’র সফর উপলক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে উপস্থিত অফিসার-ফোর্সদের, মাঝে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন,ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম।
এসময় আরও উপস্থিত ছিলেন, শৈলেন চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর,তালাত মাহমুদ শাহানশাহ, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর সহ জেলা পুলিশ ও অন্যান্য ইউনিট হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন।