শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফরিদপুর-৪ আসনটি আবারও নিক্সন চৌধুরীর দখলে

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

 

ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরিদপুর- ৪ ভাঙ্গার, সদরপুর ও চরভদ্রসন এই তিনটি উপজেলা নিয়ে গঠিত আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।এনিয়ে টানা  তৃতীয়বারের মতো বিজয়ী হলেন তিনি। এবার ঈগল প্রতীক নিয়ে চৌধুরী নিক্সন পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ভোট। অর্থাৎ ২৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এমপি নিক্সন চৌধুরী।

 

১৪ সালে আনারস প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী নৌকাকে ২৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন।।এরপর ২০১৮ সালে সিংহ প্রতীকে ৪৮ হাজার ভোটের ব্যবধানে নৌকাকে হারিয়ে বিজয়ী হন।এবারও নৌকাকে হারিয়ে হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী।