ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর –
ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের শীত বস্র বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর)সকালে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার নিজ বাড়ীতে নেতা কর্মিও অসহায়দের মাঝে শীতে জ্যাকেট বিতরণ করেন ফরিদপুর -৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুফতি ফরহাদ হোসেন,প্রশিক্ষন সম্পাদক মুফতি আঃ হাকিম,সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ ওয়ালি উল্লাহ,সহ-সভাপতি মাওলানা জয়নুল আবেদীন,ফরিদপুর জেলা কমিটির দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান ফরিদী,ভাঙ্গা উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা ওমর ফারুক,হামিরদী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের হোসেন,ঘারুয়া ইউনিয়নের প্রচার সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ,মিয়াপাড়া দাওড়া হাদিস মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহবুবুল হক,থানা কমিটির উপদেষ্টা মুফতি আঃ রহিম,যুব মজলিসের হাফেজ আলামিন ও মাওলানা নাজমুল হুদা সহ স্থানীয় উলামায়ে কেরাম।আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
দৈনিক প্রলয় ও আবেশ টিভি’র প্রতিনিধিকে ফরিদপুর -৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন,১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আমরা স্বাধীন হলেও স্বাধীন ভাবে ইসলামী দলগুলো মন খুলে কথা বলতে পারিনি। গত ৫ আগস্ট আমাদের সোনার ছেলেরা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে দ্বিতীয় বারের মতো স্বাধীনতা ফিরিয়ে এনেছে।আজ মন খুলে স্বাধীনতা উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে।