মোঃ ওয়াহিদুজ জামান,ফরিদপুর –
ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা,সদরপুর,চরভদ্রসন সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন,আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ফরিদপুর-৪ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের রিক্সা প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি,বিশিষ্ট দানবীর আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা।
নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ইংরেজি নববর্ষ অতীতের গ্লানি, দুঃখ, জরাজীর্ণ মুছে ফেলে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন করে ইংরেজি নববর্ষ-২০২৫ সকলের জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে। সেই সাথে নতুন বছরে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সকল ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি ফরিদপুর-৪ আসন সহ সকলকে সুস্থ্য সুন্দর ভাবে জীবন যাপন করার আহবান জানান। পরিশেষে আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা দেশবাসীর কাছে তার ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চেয়েছেন।
ইংরেজি নববর্ষ ২০২৫ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ ইংরেজি নববর্ষ -২০২৫