শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

 

ওয়াহিদুজ জামান, ফরিদপুর-

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার,দুর্নীতিবাজদের গ্রেফতার,অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং এহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাটপাড় বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা তিনটার দিকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম।

সভাপতি ভাঙ্গা উপজেলা শাখার ইসলামী আন্দোলনের আব্দুল হান্নান মাতুব্বর এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল,সাংগঠনিক সম্পাদক,শেখ মোঃ জাহিদ হাসান,চরভদ্রাসন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি সেলিম হোসাইন,ঢাকা মহানগর ইসলামী আন্দোলনের উপদেষ্টা মুফতি আনোয়ার হোসেন, ওলামা- মাশায়েখ আইয়্যেম্মা পরিষদের সভাপতি ক্বারী আব্দুল আজিজ ফকির,ভাঙ্গা পৌর শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ জাকির মুন্সী,ফরিদপুর জেলা শাখার ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান,সদরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টারসহ শতশত ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও চরমোনাই পীরের ভক্তবৃন্দ,সাংবাদিক প্রমুখ।

প্রধান অতিথি মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম তার বক্তব্যে বলেন ” চাঁদাবাজদের  চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি”নেতার পররিবর্তন কিন্তু নীতির পরিবর্তন হয়নি,মান্দার গাছ লাগিয়ে আমের আশা করে লাভ নেই।তিনি আরও বলেন,আবেগে গা ভাসায়েন না,জোয়ারে চলিয়েন না,গরুর পাল হয়েন না,মহিষের পাল হয়েন না,জানোয়ারের পাল হয়েন না।নেতা যা করছে আমরাও তাই করছি,কেন করছি,কোথায় যাই তাও জানিনা।তুমি সর্বচ্য জানোয়ার হতে পারো,মানুষ হতে পারো না।