শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর –

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা নায়েবে আমির মোঃ ইমতিয়া উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির মোঃ আবু হারিস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল ওহাব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কর্ম পরিশোধ সদস্য মোঃ ফরিদুল হুদা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভাঙ্গা উপজেলার নায়েবে আমির ও ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আগামী সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ সারোয়ার হোসেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন,মোহাদ্দিস ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ হোসাইন আহমেদ, মাওলানা মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমদাদুল হক ইয়াদ আলী, মোহাম্মদ রিপন শিকদার সহ স্থানীয় গণ্যমান্য,সাংবাদিকবৃন্দ প্রমুখ।

তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে মিলন মেলায় পরিণত হয়।

ইফতার মাহফিলে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।