শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণায় বর্ণাঢ্য আনন্দ মিছিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর: ০৪/০৭/২৫

ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি ঘোষণায় বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় ভাঙ্গা পৌর বিএনপির আহবায়ক এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা,ভাঙ্গা পৌর সভার সাবেক আহবায়ক মিজানুর রহমান পান্না,পৌর বিএনপি সদস্য ওসমান মুন্সী,ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সামাদ,ভাঙ্গা পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম পলাশ,ফারুক মুন্সি, ইদ্রিস শরিফ,আলম মুন্সি।এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ফজলে সুবাহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ,ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিটু,আলগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর,সাবেক সভাপতি মহিউদ্দিন ভুলু,কৃষক দল নেতা কাওসার মাতুব্বর, কালামৃধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী,আজিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার সিরাজ মাতুব্বর,চান্দা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তাজ্জুক চোকদার,সাবেক সভাপতি মাস্টার হাবিবুর রহমান,ভাঙ্গা উপজেলা যুবদল নেতা প্রিন্স মুন্সি প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটিতে যাদের জায়গা হয়েছে সকলেই দলের নেতা শুধু তাই নয়, দলের দুঃসময়ে সকলেই জেল জুলুম হামলা- মামলা থেকে কেউই রক্ষা পায়নি। তিনি আরো বলেন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দলকে সর্বোচ্চ স্থানে নিতে হবে । তাহলে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সোনার বাংলায় বাস্তবায়ন হবে ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে, আনন্দ মিছিল নিয়ে ভাঙ্গা দক্ষিণপাড়া বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে হাটপাড় ঈদগাহ্ ময়দানের সামনে এসে শেষ হয়।