শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নিজের নির্বাচনী ব্যানার, ফেস্টুন অপসারণ করলেন মিজানুর রহমান মোল্লা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গা, ফরিদপুর:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে নিজের নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করলেরন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ফরিদপুর-৪ আসনের বিভিন্ন এলাকা ঘুরে এ ব্যানার, পোষ্টার ফেস্টুন অপসারণ করেন তিনি।

এসময় মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা বলেন, নির্বাচন কমিশনের প্রতি যথাযথ সম্মান রেখে তাদের নির্দেশনা মানতেই আমি আমার সব নির্বাচনী ব্যানার ও ফেস্টুন নিজ হাতে সরিয়ে ফেলেছি এবং নেতাকর্মীদের এসব সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। পরিবেশ দূষণ ঠেকাতে এবং জনগণের সামনে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে আমি সেগুলো অপসারণ করেছি।