সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আবেশের জন্মদিন আজ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক:

উদীয়মান তরুণ ওয়াকিব হাসান আবেশের জন্মদিন আজ (১৫ ফেব্রুয়ারি)। বিশেষ এই দিনে তাঁকে স্মরণ করছে পরিবার ও আত্নীয় স্বজন।

ওয়াকিব হাসান আবেশের জন্ম ২০০৪ সালের ১৫ ফেব্রুয়ারি। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম ওয়াহিদুজ জামান , মা মৌসুমী পারভীন।

আবেশের শৈশব ও কৈশোর কেটেছে জন্মস্থান কাউলীবেড়ায়। তিনি ছয় ফুট দুই ইঞ্চি লম্বা ও সুঠাম দেহের অধিকারী ছিলেন। তার আচার-আচরণে মুগ্ধ ছিলো সহপাঠী ও এলাকার মানুষ। পড়ালেখা পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতেন। প্রিয় খেলা ছিলো ব্যাটমিন্টন। শিকার করা ও বরশী দিয়ে মাছ ধরা ছিলো অন্যতম সখ।

তিনি ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঢাকার উত্তরায় বড় চাচার বাসায় বেড়াতে গিয়ে নির্মাণাধীন দশতলা ভবনের ছাদ থেকে পড়ে ২০১৯ সালের ০৯ সেপ্টেম্বর মারা যান উদীয়মান এই তরুণ।