1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

জনগনের ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ- মামুনুল হক

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক

আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাসবাদ চলবে না, গুন্ডামি আর চলবে না।
গুন্ডা, সন্ত্রাসী, মাস্তান দিয়ে ভোট কেন্দ্র দখল করে জনতার ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ। যদি কেউ জনগনের ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায় যদি কেউ পাল্টে দিতে আসে তাহলে প্রতিটি ভোট কেন্দ্রে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় ফরিদপুরের ভাঙ্গা ঈদগাহ মাঠে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি আরো বলেন, যারা নিরাপদ বাংলাদেশ গড়তে চান, শান্তিতে ঘরে পৌঁছাতে চান তারা রিক্সায় উঠে পড়ুন। কারন একমাত্র রিক্সায় উঠলেই নিরাপদভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন। বাংলাদেশের মানুষ অনেক দূর্ঘটনা দেখেছে, আর দূর্ঘটনা দেখতে চায়না। বাংলার মানুষ এবার তাদের অধিকার নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে চায়।

এসময় ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিস প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্যাকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। এছাড়া গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহবান জানান মামুনুল হক।

এর আগে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে প্লেকার্ড, ফ্যাস্টুন হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হন নেতা কর্মী ও সমর্থকেরা।

জনসভায় আরো বক্তব্য রাখছেন, ফরিদপুর ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর ১ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হামজালা,ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, পৌর শাখার সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিতু মুন্সি, সদরপুর শাখার সাধারণ সম্পাদক মুফতি সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান ফরিদী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট