ইপেপার / প্রিন্ট
ছবি সংগৃহীত: বাবার সাথে সায়েম মৃধা
ডেস্ক রিপোর্ট:
আমেরিকান কলেজ অফ গ্রীস ছাত্র সমিতি নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশীদের মধ্যে প্রথম, মুসলমানদের মধ্যে প্রথম এবং গ্রিসের মাটিতে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করে কৃতিত্ব অর্জন করেছেন গ্রীসের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোঃ দাদন মৃধার একমাত্র পুত্র সায়েম মৃধা।
সায়েম মৃধা বর্তমানে পড়াশোনা জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়াতে থাকার পরও তার অনুপস্থিতে আমেরিকান কলেজ অফ গ্রীসের ছয় হাজার ছাত্র-ছাত্রীদের মধ্যে দুইশত ভোটের ব্যবধানে প্যানেল সহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে গ্রীসের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরসামাইল গ্রামের মোঃ দাদন মৃধা বলেন, আমি বাবা হিসেবে আজ গর্বিত। সবার কাছে আমার একমাত্র সন্তানের জন্য দোয়া কামনা করছি এবং আশা করছি গ্রীসের মাটিতে আমাদের দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী ছেলে মেয়েরা আমাদের মুখ আরো উজ্জ্বল করবে। সেই সাথে বাংলাদেশীদের জন্য সুনাম বয়ে আনবে।