1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

জুলাই সনদ বিএনপি সরকারই বাস্তবায়ন করবে, স্যালুট জানাই জুলাই যোদ্ধাদের- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মোঃ শাহাদাত হোসেন,ভাঙ্গা,ফরিদপুর:

স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন:

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ বলেছেন, জুলাই সনদ বিএনপি সরকারই বাস্তবায়ন করবে। আমি স্যালুট জানাই জুলাই যোদ্ধাদের। আমি জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, এই জুলাই যোদ্ধে যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের  লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি এসময় আরো বলেন, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বাংলাদেশের জাতীয় সংসদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর ইতিমধ্যে প্রমাণ করেছে তারা যা বলে, তা অক্ষরে অক্ষরে কাজ করে দেখিয়ে দেয়। আমি বলতে চাই বিএনপির সরকার দলমত নির্বিশেষে এদেশের ১৮ কোটি মানুষের সরকার। ইতোমধ্যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ সকল ধর্মগুরুদের ভাতা দেওয়া শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বলেন, স্থানীয় সকল মানুষ, ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক সকলের প্রতি অনুরোধ অতীতে যেভাবে মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করতো এখনও আমরা সকলে মিলে খালগুলোকে বাঁচিয়ে রাখতে কাজ করবো। খাল খনন করে বাংলাদেশের প্রাণ- প্রকৃতি, কৃষি বাঁচিয়ে রাখতে এই কর্মসূচীতে সকলেই অংশগ্রহণ করুন।

ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদারেস আলী ইছা, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলমের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ  আবু – জাহের।
সভা শেষে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা পর্যন্ত ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও ফরিদপুর -৪ আসনের এমপি মো. শহিদুল ইসলাম বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু ইউপি সদস্য ইস্কান্দার আলী, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম,ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্সী, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ, বিএনপি নেতা বাহাউদ্দিন জিতু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট