1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ জাকারিয়া খানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক:

নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গা, ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৯ নং ঘারুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (চৌকিঘাটা, বামনকান্দা, ঝালোখালি ও বাগাইল) মেম্বার পদপ্রার্থী মোঃ জাকারিয়া খান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে বয়ে আনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি—এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান।

মোঃ জাকারিয়া খান তার নির্বাচনী এলাকার চৌকিঘাটা, বামনকান্দা, ঝালোখালি ও বাগাইল গ্রামের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট