1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ভাংগায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

দৈনিক স্বাধীনতার কণ্ঠ ডেস্কঃ

 

✒️ওয়াহিদুজ জামান,প্রকাশক:

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল, অগ্নি সন্ত্রাস, সাংবাদিক নির্যাতন,পুলিশ হত্যার ও নৈরাজ্যের প্রতিবাদে ভাংগায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ভাংগা উপজেলা আওয়ামীলীগ। রবিবার (২৯ অক্টোবর ২৩) বিকেলে পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদিক্ষণ শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে মিছিল টি শেষ হয়। এর পর সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভা শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ভাংগা উপজেলা আ,লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মিরু মুন্সী,সহ সভাপতি অবঃ মেজর জাহাঙ্গীর আলম,কাজী জাফর উল্লাহর উপদেষ্টা তৌহিদুর রহমান বুলবুল, ভাংগা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন,ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর মোল্লা,ছাত্রলীগের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি জাকারিয়া মাতুব্বর,শ্রমিক লীগের সভাপতি জিতু মুন্সী, সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা, আবির মুন্সী, রায়হান,রাসেল, রুপাই মাতুব্বর,ইমরান হোসেন খোকা মিয়া, কুদ্দুস মাতুব্বর,আসলাম মাতুব্বর,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমা সহ অসংখ্য নেতৃবৃন্দ, সুধী সমাজের গন্যমান্য,বিভিন্ন মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট