1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ওই বাটপাড় নিক্সন আওয়ামীলীগের নেতা কর্মীদের নির্যাতন, ভয়-ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে-ভাঙ্গায় জনসভায়- কাজী জাফরউল্লাহ

ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদকঃ

নিজস্ব সংবাদদাতাঃ

ওই বাটপাড় নিক্সন আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্যাতন, ভয়-ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে। আমি ঘোষণা দিচ্ছি ও চ্যালেঞ্জ করছি, আওয়ামী লীগের নেতা কর্মী সহ লাভলুর কোন ক্ষতি করার চেষ্টা করলে তাকে (নিক্সনকে) দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ স্কুল মাঠে জনসভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি কাজী জাফর উল্লাহ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি আপনাদেরকে ওয়াদা করেছি, আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়ন থেকে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেব। তাদেরকে চাকরি দিয়ে দিব, আমি আপনাদের সকলের মুখে হাসি ফুটাবো। গত দশ বছর আপনারা দেখেছেন নিক্সন তার নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন।

তিনি আরো বলেন, আপনারা যদি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চান, তাহলে সবাই নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নৌকা মার্কায় ভোট দিলে আমাকে আপনাদের পাশে পাবেন। নিক্সন বিএনপি জামাতের উপর ভর করে আওয়ামীলীগের নেতাকর্মীদের অনেক নির্যাতন করছে।

তিনি আরো বলেন, আওয়ামী- লীগের নেতাকর্মীদের আপনি মূল্যায়ন করেন না, বিএনপি’র লোকজন সব সময় তার পাশে থাকে। আওয়ামী- লীগের নেতাকর্মীদের উনি সহ্য করতে পারেন না। যদি আওয়ামী লীগের কোন নেতাকর্মীর কোন ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমরা আর সহ্য করবো না।

শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম খাঁনের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম বেপারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান ও সহ সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক বাবু দীপক মজুমদার, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সহ সভাপতি জাকির হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন, শ্রমিক লীগের সভাপতি জিতু মুন্সী ও সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মি প্রমুখ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট