1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

কো-চেয়ারম্যান হলেন কাজী জাফর উল্লাহ

দৈনিক স্বাধীনতার কণ্ঠ ডেস্কঃ

 

ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদকঃ

আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া এই নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেন কমিটির অন্যান্য সদস্যরাও। এসময় সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে বাংলাদেশে। নির্বাচন করতে দেবে না বলে আগেও আগুন দিয়েছে, এখনও দিচ্ছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না। নির্বাচন বানচালের নামে যারা আগুনসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই।’

পরে আয়োজিত সভায় সিদ্ধান্ত হয়, এবার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

এদিকে কাজী জাফর উল্লাহ কে কো-কমিটির চেয়ারম্যান নির্বাচিত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার নিজ এলাকা কাউলীবেড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংঘঠন আনন্দ মিছিল বের করেন এবং ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া,আঃ লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট