ইপেপার / প্রিন্ট
ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদকঃ
ফরিদপুরের ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের ঝুমারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার ১৮ ডিসেম্বর সন্ধায় ফরিদপুর -৪ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার মাঝি জননেতা কাজী জাফর উল্লাহর পক্ষে নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ্যাড.কামাল হোসেন এর সভাপতিত্বে ও নাসিম মিয়ার সঞ্চালনায় নৌকার উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ভাস্কর ভট্টাচার্য, কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ ছালাম ফকির,সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ আছাদ মাতুব্বর,তুজারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল বাশার মাতুব্বর, চান্দ্রা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ সেলিম মাতুব্বর,সোহরাব মাতুব্বর,হায়দার হোসেন মাতুব্বর,কাউলীবেড়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাবিদ আহসান যুবরাজ সহ ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ, স্হানীয় মুরব্বিয়ান,বিভিন্ন প্রেস মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।