ইপেপার / প্রিন্ট
নিজস্ব সংবাদদাতা,ভাঙ্গা,ফরিদপুর:
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে নিয়ে নিলুর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (৮ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
এ সময় বক্তারা বলেন, গত পহেলা জুন ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার ব্যানারে এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম নিলু এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এতে করে ফরিদপুর-৪ আসনের জনগণ ও নিক্সন চৌধুরীর ভক্ত-সমর্থকদের হৃদয়ে আঘাত হেনেছে। অনতিবিলম্বে এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে সাইফুল ইসলাম নিলুকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা।
সংবাদ সম্মেলন শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার ভূঁইয়া, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফাইজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা,আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রমুখ।