1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ভাঙ্গায় গণ অধিকার পরিষদের আনন্দ র‌্যালি,আলোচনাসভা ও কার্যালয় শভ উদ্বোধন

মোঃ ওয়াহিদুজ্জামান,প্রকাশক ও সম্পাদকঃ

 

আব্দুল মান্নান,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গায় গণ অধিকার পরিষদের আনন্দ র‌্যালি,আলোচনা সভা ও উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মোমেন টাওয়ারে এ কার্যালয় উদ্বোধন করেন নেতাকর্মীরা। এর আগে নেতা- কর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেম পরে কার্যালয়ে এসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও আতিকুল্লাহ হেলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মিয়া, ভাঙ্গা গনঅথিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোলাইমান মাতুব্বর, উপজেলা গন অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার শুভ শেখ , জেলা ছাত্র অথিকার পরিষদের উপ-দপ্তর সম্পাদক আবির হোসেন মনির , ভাঙ্গা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা আশরাফ শেখ, মোঃ রাহাত মাতুব্বর , মোঃ রাতুল হাসান, মোঃআজিজুল হাকিম রাজু , ইব্রাহিম মাতুব্বর সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
পরে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের গণতন্ত্র, অধিকার, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য। আমরা দলের চেয়ারম্যান ভিপি নুরুল হক নুরু এর আদর্শ বুকে ধারণ করে গণমানুষের সেবায় কাজ করে যাবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট