1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ভাঙ্গায় মুজাহিদ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক স্বাধীনতার কণ্ঠ নিউজ ডেস্কঃ

 

ওয়াহিদুজ জামান,ভাঙ্গা,ফরিদপুর-

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার (৫ অক্টোবর)সন্ধা ছয়টার দিকে কাউলীবেড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগমী ২৯ ডিসেম্বর কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে চর মুনাইর পীর আল্লামা সৈয়দ ফজলুল করিম (হাফিঃ) এর আগমন উপলক্ষে এই মুক্ত আলোচনার আয়োজন করেন কাউলীবেড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ।

কাউলীবেড়া উলামায়ে পরিষদের সভাপতি ক্বারী আব্দুল আজিজ ফকিরের সভাপতিত্বে,মুজাহিদ কমিটি সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মাইন উদ্দীন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন,ভাঙ্গা উপজেলা মুজাহিদ কমিটির যুগ্ম সাধারণ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া বলেন,পীর সাহেব চর মুনাইর আমাদের এখানে আসবেন এটা আমাদের সবার জন্য সৌভাগ্য। বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ নানা কিছু বিবাদ ছড়িয়ে পড়েছে,এর থেকে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।সত্যি কারের ঈামান নিয়ে একি পরিবেশে মতবিনিময়ের পরিবেশ তৈরি করতে হবে।আমাদের এই কাউলীবেড়ার মতো অজপাড়াগাঁয়ে ওনার মতো একজন ইসলামি চিন্তাবিদের পদধূলি পড়বে এজন্য আমরা গর্বিত।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই মহফিল হবে দলমত নির্বিশেষে,কোন দলের মাহফিল নয়।আমরা মুসলমান একজন আধ্যাতিক মানুষ আসবে তার মুখ থেকে সুন্দর সুন্দর কথা শুনবো,সবাই হেদায়েত প্রাপ্ত হবে।এই মাহফিলে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এসময় আরও বক্তব্য রাখেন,মাওলানা মোঃ রেজওয়ান উল্লাহ,মাওলানা মোঃ আব্দুল হান্নান,মাওলানা মোঃ দেলোয়ার হুসাইন,মোঃ হারুন মাতুব্বর,সমাজ সেবক মোঃ ওয়াহিদুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাউলীবেড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট