1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ভাঙ্গায় নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৈনিক স্বাধীনতার কণ্ঠ নিউজ ডেস্কঃ

 

ওয়াহিদুজ জামান,ভাঙ্গা,ফরিদপুর-

ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে ভাঙ্গা উপজেলা হাসপাতাল সংলগ্ন দক্ষিণ পাড় বাসস্টান্ড চত্বরে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া ইসলাম শায়লার পক্ষে পলাশ মুন্সীর নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান মুন্সির সঞ্চালনায় ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ পলাশ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিভেঞ্জ খান,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপন তালুকদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশো,পৌর ছাত্রদলের আহবায়ক হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ নজরুল ইসলাম, হামিরদী ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মুন্সী, চান্দ্রা ইউপি যুবদলের সভাপতি মোঃ সালাউদ্দিন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, আলগী ইউনিয়নের যুবদল নেতা বাচ্চু,ঘারুয়া ইউনিয়ন যুবদল নেতা সাগর,যুবদল নেতা সাইদুল মোল্লাসহ আর উপস্তিত ছিলেন,ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সভায় এক ভিডিও বার্তায় শাজরিয়া ইসলাম শায়লা বলেন,বিএনপির আন্দোলন দীর্ঘদিনের। ফ্যাঁসিবাদের পতনের পর মানুষ এখন নিঃশ্বাস নিতে পারছে। তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট