1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

তারেক রহমান মূল্যায়ন করেছে,এবারও করবে ইনশাআল্লাহ,হাজার কাউয়া এক হুস – সেলিম খন্দকার, 

দৈনিক স্বাধীনতার কণ্ঠ নিউজ ডেস্কঃ

 

ওয়াহিদুজ জামান, ফরিদপুর-

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ নভেম্বর বিকেলে উপজেলার মালীগ্রাম আঃ রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চান্দ্রা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
চান্দ্রা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ্জুক চোকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, পৌর বিএনপির সাবেক সভাপতি এম,এ ওদুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান খান রাজু,পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী, ঘারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলীমুজ্জামান মধু,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অনু,কাউলীবেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার জমাদ্দার, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা মতি মোল্লা, মনির হোসেন, সোবহান শেখ, জাহাঙ্গীর মাতুব্বর, সাইদুল মোল্লা,কাইয়ুম শিকদার, যুবদল নেতা তোয়ায়েশ চোকদার প্রমুখ।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে খন্দকার ইকবাল হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি,তারুণ্যের প্রতীক তারেক রহমানের প্রতি আহবান জানান।
প্রধান অতিথি হিসেবে খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন,বিএনপির নেতা- কর্মীরা কখনও চাঁদাবাজি,দূর্নীতি,ঘুষ,জমি দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত নয়। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, আমার বিরুদ্ধে কেউ যদি চাঁদাবাজি, জমি দখল কিং ঘুষ- দূর্নীতির সাথে জড়িত প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।

তিনি আরও বলেন,আমি কাজ করেছি,তারেক রহমান মূল্যায়ন করেছে,ইনশাআল্লাহ এবারও করবে।হাজার কাউয়া এক হুস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট