ইপেপার / প্রিন্ট
ওয়াহিদুজ জানান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক পথসভা ও গণ সংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিব উল্লাহ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ তাজ্জুক চোকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা,যুগ্ম সম্পাদক এম ও ওয়াদুদ,পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান পান্না,যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম,কৃষক দল নেতা সাঈদ মুন্সী,সম্পাদক খন্দকার আব্দুস সামাদ,কালামৃধা ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেন মাতব্বর,ইতালি প্রবাসী বিএনপি নেতা তোয়ায়েস চোকদার,চান্দ্রা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন,নাসিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা কালামৃধা ইউনিয়ন বিএনপির সভা হাজী লিন্টু আকন,বিএনপি নেতা ফরহাদ হোসেন,শওকত হোসেন,চান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক গঠন সম্পাদক বোরহানউদ্দিন মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।