1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ভাঙ্গায় জামায়াতের প্রার্থীর সাথে তিন শতাধিক ব্যক্তির যোগদান

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক:

নিজস্ব প্রতিনিধি,ভাঙ্গা,ফরিদপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইনের সাথে তার নির্বাচনী জনসভায় তিন শতাধিক ব্যক্তি যোগদান করছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাত নয়টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্ৰামের ব্যাপারী বাড়ী মসজিদ মাঠের এক নির্বাচনী জনসভায় প্রার্থীর হাতে ফুল দিয়ে তিন শতশত ব্যক্তি যোগদান করেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন বলেন, দেশের মানুষ ইসলামের শাসন প্রতিষ্ঠায় একত্রিত হচ্ছে। তারা আর চাঁদাবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজদের দেখতে চায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল ও ১০ দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসলেও জনগণের পক্ষে কথা বলবে আর ক্ষমতায় না আসলেও জনগণের পক্ষে কথা বলবে।
হাফিজ মোঃ নূরুল হুদার সভাপতিত্বে
এসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা পৌর আমির ডাঃ এনায়েত হোসেন, দেশ জেনারেল হাসপাতালের পরিচালক রিপন সিকদার, ফরিদুল হুদা যুব ও ক্রীড়া সম্পাদক ফরিদপুর জেলা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট