1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল

ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদকঃ

 

মোঃ দেলোয়ার হোসেন,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ-হরতালের প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে ধনবাড়ী আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, ২৯ অক্টোবর প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দূর্গ গড়ে তুলে হরতাল প্রতিহত করবে।

আগামীকাল রবিবার সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ধনবাড়ী উপজেলা যুবলীগ, ছাত্রলীগ।

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ধনবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি-জামায়াত আবারো তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, পুলিশ হত্যা ও জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে ধনবাড়ী উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীরা মাঠে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ধানবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাবুল,টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন, ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান মিন্টু, সহ

মিছিলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট