1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সারা‌দে‌শে বিএনপি – জামায়াত জোটের নৈরাজ্য আগুন সন্ত্রাস নাশকতা ও অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ ।

ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদকঃ

 

মোঃ দে‌লোয়ার হো‌সেন, 
টাঙ্গাইল জেলা ক্রাইম রি‌পোটার

টাঙ্গাইলের ধনবাড়ী‌তে বিএনপি -জামায়াতের ডাকা অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ডাকা অবরোধ প্রতিহত করার ঘোষণা দিয়েছে ধনবাড়ী আওয়ামী লীগের নেতারা । তারা বলছেন, প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দূর্গ গড়ে তুলে অবরোধকে প্রতিহত করবে।

উপজেলা আওয়ামী ল‌ীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,
ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব হারুনার রশিদ হীরা।

আরো উপস্থিত ছি‌লেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল , ধনবাড়ীর প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক মেহফুজ , আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকারিয়া বকল ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাবুল,টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন,উপজেলা আওয়ামী এর সা‌বেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আরশেদ আলম ,ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন, ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান মিন্টু,ধনবাড়ী প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম মিলন, ধনবাড়ী সাব রে‌জিস্টার অ‌ফি‌স দ‌লিল লেখক স‌মি‌তির সভাপ‌তি মোঃ গোলাম মোস্তফাসহ মিছিলে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন ।

মিছিল শেষে ধনবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি-জামায়াত আবারো তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে, এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, পুলিশ হত্যা ও জনগণের জানমালের ক্ষতি করেছে। বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে ধনবাড়ী উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীরা মাঠে থাকবে।

তি‌নি আরো ব‌লেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশ বিরোধী শক্তি বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট