1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা

দৈনিক স্বাধীনতার কণ্ঠ ডেস্ক:

 

ওয়াহিদুজ জামান ,প্রকাশক ও সম্পাদক :

ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর পক্ষে তার নেতা কর্মীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টার সময় উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিনের নিকট এই মনোনয়নপত্র কাজী জাফর উল্লাহর পক্ষে তার নেতাকর্মীরা জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলার নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন।

এসময় কাজী জাফর উল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা দেন কাজী জাফর উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, উপজেলার আওয়ামীলীগের সভাপতির সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর মেয়র এএফএমডি আবু ফয়েজ রেজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি জাকির হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন জালাল প্রমুখ।

এদিকে কাজী জাফর উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান দৈনিক স্বাধীনতার কণ্ঠকে বলেন,আমরা আচরণ বিধিমালা মেনে কাজী জাফর উল্লাহর পক্ষে নৌকার মনোনয়ন ফরম জমা দিয়েছি। ইনশাআল্লাহ এবারের সংসদ নির্বাচনে শতভাগ আশাবাদী নৌকা প্রতীক জয়লাভ করবে এবং আমরা তিন উপজেলার নেতা কর্মিরা ফরিদপুর -৪ আসনটি জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট