1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পুটিয়ায় নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত

দৈনিক স্বাধীনতার কণ্ঠ ডেস্কঃ

 

ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদকঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন পুটিয়া গ্রামের মালেক শেখের বাড়ীতে গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধায় নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর -৪ আসনের নৌকার মাঝি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ’র পক্ষে প্রধানঅতিথি হিসেবে উঠান বৈঠক উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া। মালেক শেখের সভাপতিত্বে ও কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ তানভীর ফয়েজ চোকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আহসান উল্লাহ উজ্জ্বল,সাধারণ সম্পাদক মজিবুর রহমান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান,আনিসুর রহমান লিটু,মিজানুর রহমান লিটু,সাংগঠনিক সম্পাদক আছাদ মাতুব্বর,ফারুক মেম্বার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ভাস্কর ভট্টাচার্য,সদস্য কাজী আবু হেনা রাসেল,সাংগঠনিক সম্পাদক ও নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী লাভলু, মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজমুন নাহার সীমা,সাধারণ সম্পাদক নাজমা আক্তারী সহ কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বিয়ান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,আগামী ৭ জানুয়ারি জননেতা কাজী জাফর উল্লাহ’র নৌকা মার্কায় ভোট দিয়ে এই কাউলীবেড়া ইউনিয়ন থেকে আমরা প্রমান করতে চাই কাউলীবেড়ার মাটি নৌকার ঘাঁটি কাজী জাফর উল্লাহ ঘাঁটি। আমরা বিগত দিনে যে ভুল করেছি এবার আর সেই ভুল করতে চাইনা।ওই ভিনদেশীকে ভোটের মাধ্যমে এবার ফরিদপুর -৪ আসন থেকে বিতাড়িত করতে হবে।সবার সুস্থতা কামনা করে নৌকার পক্ষে ভোট চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট