ইপেপার / প্রিন্ট
ওয়াহিদুজ জামান, প্রকাশক ও সম্পাদকঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট সরকারি কাজী মাহবুব উল্লাহ (কে এম) কলেজের প্রফেসার মোঃ অলিউর রহমান খোকন মিয়া ( ৫২) আর নেই।
অলিউর রহমান খোকন মিয়া কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গল কান্দা গ্রামের মৃত আবদুস সোবহান মিয়ার বড় পুত্র। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নিজ বাড়ী জঙ্গল কান্দায় অসুস্থ বোধ করলে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।শারিরীক অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় রাত ৮ টার দিকে মৃত্যুর কোলে ঠলে পড়েন।
মৃত্যু কালীন সময়ে স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আবেশ নিউজ ২৪ ও দৈনিক স্বাধীনতার কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে গভীর শোক ও তাহার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ যোহর তার নিজ বাড়ী জঙ্গল কান্দায় অনুষ্ঠিত হবে।বন্ধু – বান্ধব,আত্মীয় সজন,শুভাকাঙ্ক্ষী সকলের কাছে মরহুমের জন্য দোয়ার দরখাস্ত করছি।