ইপেপার / প্রিন্ট
হাজী আব্দুল মান্নান ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
শুক্রবার বিকেল থেকে এমপি নিক্সন চৌধুরী ও আওয়ামীলীগ নেতা মোঃ আকরামুজ্জামান রাজার ফোন আলাপ ফেইসবুকে ফাঁস হয়ে ভাইরাল হয়েছে। এই ঘটনায় ভাঙ্গা উপজেলা সহ রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফোনালাপ থেকে শোনা যায়, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা এমপি নিক্সন চৌধুরীকে ফোন করেছিলেন। দুইজনের মধ্যে ফোন কলে চলমান উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামীলীগ প্রার্থীকে বসানোর চেষ্টা ও সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে বসানোর নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন রাজা এমপি নিক্সন চৌধুরীর কাছে।
৩ মিনিট ৩৪ সেকেন্ডের অডিও কলে এমপি নিক্সন চৌধুরী রাজনৈতিক অঙ্গন নিয়ে রাজাকে অনেক বকাবকি করেছেন। হঠাৎ করে ফোন আলাপ ফাঁস হওয়ায় আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে,আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। অডিও কলটি বিভিন্ন ডিজাইন করে মানুষ তার ফেইসবুক পেইজে ভাইরাল করেছেন।
দুই জনের অডিও কলের সত্যতা যাচাই করার জন্য এবিষয় মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলে কথা বলা সম্ভব হয় নাই।