ইপেপার / প্রিন্ট
দৈনিক স্বাধীনতার কণ্ঠ ডেস্কঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কাউলীবেড়া ইউনিয়নের পড়ারণ ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আজ রবিবার ২৬ মে রাত আটটার দিকে মুন্সী বাড়ী কুমপাড় বাজারে মোখলেছুর রহমান সুমনের ঘোড়া প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি ফরহাত মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিক রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া।উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন,ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান সুমন,ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন,কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান,আনিসুর রহমান লিটু,সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান,কাউলীবেড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাবিত আহসান যুবরাজ,ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রাসেল মাতুব্বর,স্বেচ্ছাসেবক লীগের শাহীন,যুবলীগ নেতা বিমূর্ত ওয়াহিদ,শেখ জসিম,আরিফ বিশ্বাস, মোশাররফ বেপারী,হারুন মেম্বার,তাসিব,বাবু মাতুব্বর,মোজাফফর মাতুব্বর,হায়দার মোল্লা,শাহীন মোল্লা,ডাঃ জাহিদ,টুকু মুন্সী সহ অসংখ্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক,সুশীল সমাজের গন্যমান্য প্রমুখ।
উঠান বৈঠকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান সুমন তার বক্তব্যে বলেন,তারা পাগলের মতো প্রলাভ করছেন,ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নিয়ে যাবে,এতো সহজ নয়।এখানে ডিসি, এসপি ,ইউএনও,নির্বাচন অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনী থাকবে।আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন।আপনাদের কাছে আমি আমার ঘোড়া প্রতীকের জন্য ভোট আহবান করে গেলাম।