1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের যোগদান সভা অনুষ্ঠিত 

দৈনিক স্বাধীনতার কণ্ঠ নিউজ ডেস্ক:

 

নিজস্ব প্রতিনিধি ফরিদপুর :

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর ফরিদপুরের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ফরিদপুর প্রধান কার্যালয়ে আয়োজিত যোগদান সভাটি বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আইয়ুবীর সঞ্চালনায়

উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা কমিটির সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক,সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের সহ বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি ও হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মুফতি রাকিব হাসান ওসমান,ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাহবুবুর রহমান ও মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার সহকারি পরিচালক হাফেজ বেলাল মাদানী।

এ সময় ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সদ্য যোগদানকারী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর শাখার সহ-সভাপতি ও মাওলানা মিজানুর রহমান ফরিদীকে জেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়।

এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন সদ্য যোগদান কৃতদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট