ইপেপার / প্রিন্ট
ওয়াহিদুজ জানান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে এসএসসি ১৬ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে ৯ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ উপলক্ষে রেফেল ড্র, বিস্কিট দৌড় ও বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান এর সভাপতিত্বে ও মহিউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাতুব্বর করিম, এ সময় গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নির্মল কৃষ্ণ দাস, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদুমিয়া, সদরপুরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান, সদরপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি ও সাহিত্যিক সৈয়দ জাহিদ হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী মোঃ বাদল বেপারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আতিয়া রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিস্টার ডাক্তার এস এম ফিরোজ রশিদ লিমন, ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস (ডি ইউ) ডাক্তার হাসিবুল হাসান সোহেল, এ সময় আরো উপস্থিত ছিলেন, কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেন, গণেশ চন্দ্র ধর, মিহির কুমার ভক্ত, বেলায়েত হোসেন, কামরুল ইসলাম, আশুতোষ ভক্ত, রাজীব মুন্সী, সাংবাদিক সহ আরো অনেকে।
এদিন সকালে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কাউলীবেড়া হাই স্কুল মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখেন তারা। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।
সাবেক শিক্ষার্থীর আদনান বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। সুখ-দুঃখের স্মৃতি রোমান্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।
পরে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রিত গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।