ইপেপার / প্রিন্ট
ওয়াহিদুজ জানান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় দিকে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ হল রুমে দুই শতাধিক কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদুমিয়া, উপজেলা পাট ও বীজ কর্মকর্তা আহসানুল হক রাফি ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন , ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুল হক সারে বেপারী, বাচ্চু মাতুববার, জাহিদ মোল্লা, বিউটি বেগম, সাংবাদিক সহ আরও অনেকে।
জেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় এবং পাট অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে ভাঙ্গা উপজেলার পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
এরই ধারাবাহিকতায় আজ প্রাথমিকভাবে শতাধিক কৃষকদের মাঝে ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ, ১২ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। একইভাবে ভাঙ্গা অন্যান্য উপজেলার কৃষকরা এই সুবিধা পাবেন।