1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংসদ নির্বাচন এপ্রিলে নয় ডিসেম্বরই উপযুক্ত সময় – শহীদুল ইসলাম বাবুল

দৈনিক স্বাধীনতার কন্ঠ ডেস্ক:

 

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ০৯/০৬/২৫ইং

জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এপ্রিল-২৬ শে নয় ডিসেম্বর-২৫ ই উপযুক্ত সময়। এপ্রিলে ছেলে-মেয়েদের সার্টিফিকেট পরীক্ষা ও পবিত্র মাহে রমজান হওয়াতে সে সময়টা নির্বাচনের উপযুক্ত সময় নয়। জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় ডিসেম্বর তাই কালক্ষেপন না করে বর্তমান সরকারের কাছে দাবি ২০২৫ সালের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা উচিত। দেশে গণতন্ত্রের সরকার অনুপস্থিত থাকায় সারাদেশেই আইন-শৃঙ্খলা চরম ঝুঁকিতে রয়েছে। মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মানুষের জান মালের দিকে তাকিয়ে হলেও ডিসেম্বরেই নির্বাচন দিতে আহ্বান করছি।
সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামের নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় কালে এসব কথা বলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
তিনি এ সময় আরো বলেন ফ্যাসিস্ট সরকারের বিচারের কার্যক্রম চলমান একটি প্রক্রিয়া। নির্বাচিত সরকার এসেও এর ধারা অব্যাহত রাখবে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এসব কিছুই সংস্কার করে আগামী নতুন বাংলাদেশ তৈরি করতে গণতন্ত্র সরকারের কোন বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ফরিদপুরের ভাঙ্গা শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, বিএনপি নেতা ফারিদুজ্জামান লাভলু বিভিন্ন থানা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও গনমাধ্যমকর্মী প্রমুখ ‌।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট