1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ভাঙ্গায় দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় প্রধান অতিথি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্ধৃতি তুলে ধরে বলেন- দুর্দিনে যিনি পালিয়ে যান না, আর সুদিনে যিনি চরিত্র হারান না তিনিই হলেন প্রকৃত জাতীয়তাবাদী। এ সময় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের কথা তুলে ধরে শহিদুল ইসলাম বাবুল আরও বলেন- এই ফরিদপুর-৪ আসন সম্ভাবনার একটি অবরুদ্ধ দ্বার। যারা সত্যিকার অর্থে বিএনপিকে ধারণ করেন, তাদের জন্যে আগামী দিনে সোনালী স্বপ্ন অপেক্ষা করছে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলের কড়া সমালোচনা করেন বক্তারা।
এর আগে ১২ টি ইউনিয়ন ও ভাঙ্গা পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে সম্মেলনে মিছিল নিয়ে উপস্থিত হোন নেতা-কর্মীরা। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট