ইপেপার / প্রিন্ট
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার, এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, মেজর আজিব, রাজৈর উপজেলা আনসার কর্মকর্তা, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান, রাজৈর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মেরান হোসেন মিয়া, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ সরকার, রাজৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা।
জেলা প্রশাসক যেসব পূজা মন্ডপ পরিদর্শন করেন, বাজিতপুর ইউনিয়নের চৌরাশি পূজা মন্ডপ, কাকন থোপা পূজা মন্ডপ, আমগ্রাম ইউনিয়ন কৃষ্ণোর মোড় পূজা মন্ডপ, চ্যাটার্জি বাড়ি পূজা মন্ডপ, টেকেরহাট সার্বজনীন পূজা মন্ডপ।
পরিদর্শন শেষে রাজৈর পৌর ভবনের একটি রাস্তা উদ্বোধন করেন এবং রাজৈর পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজ পরিদর্শন করেন, পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোছাম্মৎ ইয়াসমিন আক্তার বলেন, বিগত দিনের চেয়ে সনাতন ধর্মের শারদীয় দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে ।