1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ভাঙ্গায় জাকু মাতুব্বর হত্যা মামলার আসামি গ্রেফতার

দৈনিক স্বাধীনতার কন্ঠ নিউজ ডেস্ক:

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে সোনাখোলা গ্রামে ভ্যান চুরিকে কেন্দ্র করে শালিসি বৈঠক চলাকালে দু’গ্রুপের সংঘর্ষে জাকু মাতুব্বর (৫৫) নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার মামলা নং-১৪, তারিখ ২৯/০৯/২৫, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোডে দায়ের হওয়া মামলার ৭ নম্বর আসামী ওবায়দুর খা (৫০) নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের মৃত ছালাম খার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন জানান, “গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট