1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক:

নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের ৪ জেলার এমপি প্রার্থীদের অংশগ্রহণে কর্মী মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দিনব্যাপী চলা অনুষ্ঠানে যোগ দেন ফরিদপুর , মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ও নেতাকর্মীরা। মোটিভেশন প্রোগ্রামে বক্তারা উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এজেন্ট ও পর্যবেক্ষকগণ সুশৃংখল ভাবে দায়িত্ব পালন করতে করনীয় দিক নিয়ে আলোচনা করেন।

ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও শরীয়তপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জালালুউদ্দিন আহমেদ। ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী শায়খুল হাদীস মাওলানা আকরাম আলী, ফরিদপুর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মিজানুর রহমান, মাদারীপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা সাঈদ আহমাদ হানজালা, গোপালগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবু নাছির আইয়ুবী, মাদারীপুর জেলা সহ-সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার, গোপালগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল রহমান হেলাল প্রমুখ।

মোটিভেশন প্রোগ্রাম শেষে এসব জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দলীয় কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট