ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি,ভাঙ্গা,ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় সংঘবদ্ধ আন্তঃজেলার পেশাদার ৩ ডাকাত দলের সদস্য কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, চাঁদপুরের ষোলঘরের মিজান বেপারির ছেলে ফারুক হোসেন( ৩৮)শাহিন মাতুব্বর (২৭)ও ঢাকার জুরাইন এলাকার মোবারক হোসেন। এ সময় তাদের নিকট থেকে লুন্ঠিত ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) নগত টাকা, একটি গরু,২৫ কেজি জবাই করা মাংস এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২ টি পিকআপ জব্দ করা হয়। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত বর্ননা দেন। তিনি জানান, ভাঙ্গা উপজেলার হাইওয়ে সড়ক পথে ডাকাতির ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হলে, ভাঙ্গা থানার এসআই মশিউর রহমান, এসআই মোশাররফ হোসেন এবং এসআই মিজানুর রহমান ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে সংগ্রহ করা ভিডিও চিত্র ও উন্নত প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পেশাদার ৩ ডাকাত সদস্য কে আটক করে।