1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ভাঙ্গায় সামিয়া নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার ফরিদপুরঃ

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় সামিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার দুপুরে (২৩ আগস্ট) উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে গৃহবধুর মরদেহটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের জালাল শেখের কন্যা এবং কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মুরাদ বেপারীর স্ত্রী।তাদের রাইসা মনি নামের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

তবে সামিয়ার পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পল্লীবেড়া গ্রামে মুরাদ নামে এক ব্যক্তির সাথে পারিবারিকভাবে সামিয়াকে বিবাহ দেয়া হয়। এরপর থেকে স্বামী মুরাদ দ্বিতীয় বিবাহ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া মনোমালিন্য চলে আসছে। আজ সকালে তারা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর পরিবারের সকলের অজান্তে সামিয়া ঘরে গিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয় ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, শনিবার দুপুরে নাছিরাবাদ ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয় হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট