1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ভাঙ্গায় নাশকতার ঘটনা চিত্র পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

দৈনিক স্বাধীনতার কন্ঠ নিউজ ডেস্ক:

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চলমান আন্দোলনে নাশকতার ঘটনায় ভাঙ্গা উপজেলা পরিষদ এবং ভাঙ্গা থানা পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এতে বক্তব্য রাখেন, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা থানা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, ভাঙ্গা সহকারি কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি জানি ভাঙ্গার মানুষ অত্যন্ত ভদ্র এবং শান্তশিষ্ট, তাদের দাবি যৌক্তিক এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি। সিদ্ধান্ত নিবে কোর্ট, এখানে আমাদের করার কিছু নেই। সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ধৈর্য ধারণ করতে হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, “আমাদের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং দ্বিতীয়ত, জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি গ্রহণ।”

তিনি ভাঙ্গা থানার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকল জনগণ সহ আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর আন্দোলনকে পুঁজি করে কিছু দুষ্কৃতিকারীরা ভাঙ্গা উপজেলার উপজেলা প্রশাসনের প্রায় সকল দপ্তর ভাঙ্চুর ও অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটায়, হামলা চালায় ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানায় ও সরকারি কমিশনার ভূমির কার্যালয়। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানাসহ বিভিন্ন অফিস ভাঙচুরের ঘটনায় পরিদর্শনের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গায় আসেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট