1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ” দৈনিক স্বাধীনতার কণ্ঠ “পত্রিকার সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান

দৈনিক স্বাধীনতার কণ্ঠ নিউজ ডেস্ক

 

দৈনিক স্বাধীনতার কণ্ঠ নিউজ ডেস্কঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন,দৈনিক স্বাধীনতার কণ্ঠ অনলাইন নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক,কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান ।

তিনি এক বিবৃতিতে বলেছেন,ঈদুল আযহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেয়া এক বাণীতে বলেন, হযরত ইব্রাহিম (আ:) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন- তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ ভাঙ্গা উপজেলা সহ দেশবাসীকে তিনি বলেন,প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোস্ত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন।

তিনি আরো বলেন, ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি,সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক এবং পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্মার্ট ভাঙ্গা উপজেলা গড়ে তুলতে আওয়ামীলীগকে শক্তি শালী করে গড়ে তোলার আহবান জানিয়ে বলেন,আমি প্রত্যাশা করি,প্রতিবারের মত এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে।তিনি বলেন, ‘ পবিত্র ঈদুল আযহা’র এ দিনে আমি মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সহ বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহ উত্তরোত্তর উন্নতি,সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ্ আমাদের সহায় হোন,আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট