1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

দৈনিক প্রলয় পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদক:

 

নিজস্ব সংবাদদাতা:

রমজানের সুমিষ্ট স্নিগ্ধতায়, ভ্রাতৃত্ব আর ভালোবাসার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছিল দৈনিক প্রলয় পত্রিকার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। বুধবার (২৬ মার্চ) বিকেল ৪ টায় মতিঝিল কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে দৈনিক প্রলয়ের উদ্দেগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক প্রলয় প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা সোবেদ আলী রাজার সভাপতিত্বে ও মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম (দিদার),বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক প্রচার সম্পাদক মো: জাকির হোসেন, দৈনিক আমাদের কন্ঠে’র নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহাম্মেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ মজুমদার, দৈনিক প্রলয়’র নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য এনামুল ইসলাম তুহিন,ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য রাসেল আহামেদ, স্বাধীন দিগন্তর সিনিয়র রিপোর্টার, আরিফুল ইসলামসহ দৈনিক প্রলয় প্রত্রিকার প্রতিনিধিগন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী,সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আরো অনেক অতিথি। উল্লেখ্য, ইফতারের পুর্বে বিশেষ মোনাজাত করেন উপদেষ্টা মনিরুজ্জামান মোল্লা। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও সংবাদপত্রের উন্নতি, শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মানবতার জন্য হৃদয় নিংড়ানো দোয়া করা হয়। মোনাজাতের প্রতিটি শব্দে যেন মিশে ছিল ভালোবাসা, আশীর্বাদ আর আল্লাহর সন্তুষ্টি লাভের আকুল আবেদন। এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল ছিল না, ছিল এক হৃদয়ের বন্ধন, ছিল এক ভালোবাসার মিলনমেলা যেখানে একত্রিত হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল ভেদাভেদ ভুলে, একসঙ্গে, এক অভিন্ন সুরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট