1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

রাস্তা নয় যেন ফসলের মাঠ, দুর্ভোগে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম

দৈনিক স্বাধীনতার কন্ঠ ডেস্ক :

 

মো. রফিকুল ইসলাম
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানি-কাদা রাস্তায় চলাচলের অনুপযোগী হওয়ায় ৩ শিক্ষা প্রতিষ্টান মসজিদ কবরস্থান এ শিক্ষার্থী নামাজে মসজিদের মুসল্লী ও গ্রামের একমাত্র কবরস্থানে লাশ দাফনের জন্য তিন কিলোমিটার রাস্তা অনুভূতি হয়ে পড়েছে।

১০ আগস্ট (রবিবার) দুপুরে পানি কর্দমাক্ত জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিয়েছেন গ্রামবাসীও। এ ৩ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সহস্রা দিক শিক্ষার্থীর লেখাপড়া করে। সে সময় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে পানি কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তুলার আহ্বান জানান।
সরোজমিনে দেখা যায়, উপজেলার আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একই স্থানে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া দাখিল মাদ্রাসা, রড়দিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার পাসে মসজিদ এবং তার পার্শ্ববর্তী স্থানে গ্রামের একমাত্র কবরস্থান অবস্থিত। আর এসব প্রতিষ্ঠানে যাওয়া আসার জন্য একমাত্র রাস্তা বর্ষার মৌসুমে পানি কাদা হয়ে ধান পাট চাষাবাদ করার মত জরাজীর্ণ হয়ে পড়ে।

স্থানীয় প্রধান রাস্তার টাকুর মোড় থেকে কাজী বাড়ির চার রাস্তার মোড় হয়ে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া আলিয়া মাদরাসা এবং থেকে উত্তরপাড় ইদগাহ মাঠ হয়ে উত্তর পাড়া বাবু মাাস্টারের বাড়ি পর্যন্ত বেহাল দশা রাস্তাটির। যা সমান্য বৃষ্টিতে কাঁদা পানি হয়ে যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছে।

হোরিরহাট বাজার কমিটির সভাপতি মো. মোস্তফা মাতুব্বরে সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন বড়দিয়া দাখিল মাদ্রাসাার ভারপ্রাপ্ত সুপার এ বি এম মহিউদ্দিন, মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান, মেরিনা আক্তার সভাপতি মো. মোস্তফা মাতুব্বর সহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় শিক্ষার্থীরা জানায়, প্রচণ্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাপানি জমে গেছে। ফলে প্রতিদিন পানি-কাঁদা পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে যাতায়াতে প্রচন্ড কষ্ট পোহাতে হয় আবার অনেক শিক্ষার্থী এ কষ্ট সইতে না পেরে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এই রাস্তা যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে আমাদেরও আস্তে আস্তে স্কুলে আসা বন্ধ হয়ে যাবে।
এলাকাবাসী জানায়, বিগত দিনে সরকারের জনপ্রতিনিধি এসে বিভিন্ন সময়ে পাকা রাস্তা করে দেবে বলে প্রতিশ্রুতি দিযেছে কিন্তু তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিনই রাস্তাটিতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাঁচ গ্রামের জনসাধারণ এ রাস্তার উপর নির্ভরশীল। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় প্রতিনিয়ত। আমরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দৈনিক ‘সময়ের আলো’কে বলেন উপজেলার আলগি ইউনিয়নের ৫ নং বড়দিয়া সাধারণ মানুষের কাছ থেকে রাস্তা সংস্কারের জন্য একটি আবেদন পেয়েছি। আপনারা জানেন প্রতি বছর অতি বর্ষণের ফলে সারাদেশে রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এই রাস্তা ও তার ব্যতিক্রম নয় তাই চলতি অর্থ বছরে টিআর,কাবিখা সহ সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের যে অর্থ বরাদ্দ থাকে সেই অর্থ দিয়ে অতি দ্রুত শিক্ষার্থী সহ অত্র এলাকার মানুষের চলাচলের উপযোগী করে রাস্তাটি সংস্কার উন্নতি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট