1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ভাঙ্গায় পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু | স্বাধীনতার কন্ঠ

ওয়াহিদুজ জামান ,ক্রাইম রিপোর্টার ফরিদপুর

 

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে ডুবে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ঐ গ্রামের কামাল মীরের কন্যা আয়েশা আক্তার (৮)৷

স্থানীয়রা জানায়, আয়েশা ও তার প্রতিবেশী কয়েকজন বাচ্চাদের নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে ডুবে যায়। এসময় অন্যান্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে খুঁজতে থাকে। ঘণ্টা খানিক পর পুকুরে তার নিথরদেহ পাওয়া যায়। পরে শিশুটিকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট