ইপেপার / প্রিন্ট
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়াঃ
সোমবার (৩০ অক্টোবর ২৩) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে , পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর নৃশংস হামলার সাথে জড়িত থাকা সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এ বিক্ষোভ মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়।
মিছিলটি শররের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, সাংবাদিকের কাজ সংবাদ সংগ্রহ করা। সেদিন ঢাকায় তারা তাদের পেশাগত কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু কিছু স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উপস্থিত থেকে সভাপতিত্ব করেন
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ন সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সিনিয়র সাংবাদিক কবি জয়দুল হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, গাজী টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মোঃ রাফি প্রমুখ।