1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকান্ডে মুদি দোকান,গোডাউন,পোল্ট্রি খামারের মুরগি পড়ে ছাই,

মোঃ ওয়াহিদুজ্জামান,প্রকাশক ও সম্পাদকঃ

 

আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর)
প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গায় এক ভয়াবহ অগ্নিকান্ডে মুদি দোকান, গোডাউন পোল্ট্রি ফার্ম ও তাজা মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাত টার সময় উপজেলার শাহমুল্লিকদী গ্রামের ওয়াজকুরুনি মুদি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এঘটনায় ওয়াজকুরুনির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।

এ ব্যাপারে স্থানীয় শাহমুল্লিকদী গ্রামের সাবেক মেম্বার এসকেন ভুইয়া বলেন, এশার নামাজের পর হঠাৎ পুরো এলাকা আগুনের লেলিহানে লাল হয়ে যায়। গ্রামবাসী আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। তখন আমরা গ্রামবাসী আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হই। এরপর ভাঙ্গা ফায়ার সার্ভিসের লোক এসে চেষ্টা করে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ওয়াজকুরুনীর ঘর ও মালামাল পুড়ে চার পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোঃ আবু জাফর জানান, সংবাদ পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে রওনা দেই কিন্তু প্রত্যন্ত এলাকা হওয়ায় ঘটনাস্থলে যেতে দেরি হয়। ততক্ষণে টিনের ঘর পোল্ট্রি খামার পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৪/৫ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট