1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচে মানুষের ঢল

ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর

ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে বিশাল বিল এলাকা জুড়ে নারী-পুরুষ সহ হাজারো বিনোদন প্রেমী দর্শক এ নৌকাবাইচ উপভোগ করেন।

নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজ সেবক ও ফরিদপুর-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

নৌকা বাইচে দুরদুরান্ত থেকে বারটি বাছাড়ী নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। আলগী ইউনিয়নবাসীর আয়োজনে প্রতিযোগিদের ৪টি রেফ্রিজারেটর, ৪টি এলইডি টেলিভিশন সহ বিভিন্ন ধরনের পুরষ্কার সহ প্রত্যেক অংশ গ্রহনকারীকে পুরষ্কার প্রদান করা হয়।
প্রথম পুরস্কার দেয়া হয় আসফরদী ওদুদ কাজির নৌকাকে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার মান্নান মিয়ার নৌকাকে ফ্রিজ ও তৃতীয় পুরস্কার বাবুল মিয়ার নৌকাকে ফ্রিজ দেওয়া হয়।

পুরষ্কার বিতরণকালে স্থপতি মুজাহিদ বেগ বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামবাংলার সুষ্ঠু বিনোদনের অন্যতম মাধ্যম।এ ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার সহযোগিতায় বাইচের আয়োজন করা হয়েছে। এতে আমাদের গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে। সংস্কৃতি মানুষের সৌহার্দ্যের মেলবন্ধন। তাই আগামীতে সুষ্ঠু সাংস্কৃতির ধারা অব্যাহত রাখতে প্রচেষ্টা ও সহযোগী করা হবে। আলগীবাসীকে লাভ ইউ বলে ধন্যবাদ জানান।

এদিকে নৌকাবাইচ উপভোগ করতে দূরদুরান্ত থেকে শত শত বিনোদন প্রেমী দর্শক ছোট বড় বিভিন্ন নৌকা নিয়ে বাইচ উপভোগ করেন।তাছাড়া এ বাইচ উপলক্ষে দু,পাড়ে এবং রেললাইনের দু,ধারে বিভিন্ন ধরনের শত শত বিভিন্ন পসরা সাজিয়ে বসে বিশাল মেলা।

অপরদিকে নৌকাবাইচটি নির্বিঘ্ন করতে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর থাকতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট