1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শীতের উষ্ণতায় পিঠা পুলির সমাহারে মুখরিত মাঠ প্রাঙ্গণ

মোঃ ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদকঃ

 

ওয়াহিদুজ জামান,ফরিদপুর –

হিম শীতের উষ্ণতায় আবহমান গ্রাম বাংলার পিঠা পুলি ও সংষ্কৃতিচর্চায় মুখরিত হলো শতশত নারী-পুরুষ ও শিশু শিক্ষার্থীরা।
বুধবার ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন দুপুর থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত পিঠাপ্রেমী নারী-পুরুষ ও শিশু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো মাঠ প্রাঙ্গণ। ব্যাতিক্রম এ উদ্যোগটি নেন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকগন ও লায়ন্স ইন্টার ন্যাশনাল স্কুলের অভিভাবকগন।

শীতকালীন পিঠা পুলির সমাহার নিয়ে ষ্টলগুলোতে ভাপা, পুলি, ভাঁজা পিঠা, কয়েক প্রকারের সেমাই, পাকান, তক্তি পিঠা, কেক পিঠা, শুকনো চেতই, দুধ চেতই পাটি সাপটা, কুলি পিঠা, দুধকলি, রশ পাকোন, নাড়ু ও বকুল পিঠাসহ প্রায় ১০০’শ রকমের শীতকালীন পিঠার আয়োজন করা হয়। যা ১০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়।

এসময় পিঠা প্রেমী ও শিশু শিক্ষার্থীদের মাঝে পিঠা উৎসবের আমেজ ও বাঙ্গালী ঐতিহ্য সম্পর্কে আলোচনা ও দেশাত্মবোধক সঙ্গীতের চর্চা করা হয়। সঙ্গিত ও বাদ্য-বাজনার তালে তালে পিঠাপ্রেমী নারী-পুরুষ ও শিশু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় পুরো পাঠ প্রাঙ্গণ।

পিঠা বিক্রেতে শিক্ষক ডালিয়া বেগম, লিপি বেগম সহ কয়েকজন জানান, গ্রাম বাংলার পিঠা পুলিও বাঙ্গালীর সংষ্কৃতি বহন করে। যা আমাদের শিশু শিক্ষার্থীদের জন্য মানষিক চর্চায় খুবই জরুরী। এতে শিশুরা মোবাইলের আসক্তি ও মাদক থেকে দূরে থাকবে।

শিশু শিক্ষার্থী সাফওয়ান ইসলাম, সামির সোলাইমানসহ কয়েকজন জানায়, এই শীতে নানান পিঠার নাম ও স্বাদ গ্রহণ করেছেন তারা।এতে খুবই খুশি তারা।

এ পিঠা উৎসবে অংশ নেয় মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকগন, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন, ভাঙ্গার ঐতিহ্যবাহী উদিচি শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট